আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন ৮ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজাহানপুরে পরিত্যক্ত পাইপের ভেতরে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় করা মামলায় ৮ ফেব্রুয়ারি আসামিপক্ষে যুক্তিতর্কের দিন ধার্য করা হয়েছে। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামান এ তারিখ ধার্য করেন।
গতকাল এ মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ না হওয়ায় আদালত এ তারিখ ধার্য করেন। এর আগে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক শেষ হয়েছে। এ মামলার অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন শাহজাহানপুর রেল কলোনিতে পানির পাম্প স্থাপনের প্রকল্প পরিচালক রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ও প্রকল্পের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান এসআর হাউসের মালিক প্রকৌশলী আবদুস সালাম। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর বেলা সাড়ে তিনটার দিকে শাহজাহানপুরে বাসার কাছে রেলওয়ে মাঠের পাম্পের পরিত্যক্ত পাইপে পড়ে যায় জিহাদ।