আসামিপক্ষের বক্তব্য উপস্থাপন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি অব্যাহত রয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ গতকাল বুধবার ১৭তম দিনের মতো এ শুনানি গ্রহণ করেন।শুনানিতে আসামিপক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক বক্তব্য উপস্থাপন করেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী শিশির মুনীর। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান উপস্থিত ছিলেন।সারসংক্ষেপ জমা: জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডের বিরুদ্ধে আসামিপক্ষ আপিলের সারসংক্ষেপ জমা দিয়েছে বলে জানিয়েছেন আইনজীবী আবদুর রাজ্জাক। ১৩ মে আপিল বিভাগের একই বেঞ্চ ২২ মের মধ্যে আসামিপক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দেন।