প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বজিৎ দাস হত্যা মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক শুনানি অব্যাহত রয়েছে। আগামী রোববার আবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন। ২৭ নভেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। আসামি কাইয়ুমের পক্ষে যুক্তিতর্ক শুনানি করেন আইনজীবী মিজানুর রহমান।
গত বছরের ৯ ডিসেম্বর বাহাদুরশাহ পার্কের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা দরজি দোকানের কর্মী বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেন।
গত ৫ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার ২১ কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। তাঁদের মধ্যে ১৩ জন পলাতক।