আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক শাহেদ নুরুদ্দীনের আদালতে সাংবাদিক গৌতম দাস হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে।গতকাল রোববার সকালে আসামিপক্ষের আইনজীবী টি এম আকবর যুক্তিতর্ক উপস্থাপন পুনরায় শুরু করেন। তিনি ঘটনার স্থান, তারিখ ও সময়ের ওপর গুরুত্ব আরোপ করে সব আসামির পক্ষে সাক্ষীদের উপস্থাপিত বক্তব্যের আলোকে নানা যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ সময় মামলার নয়জন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।আদালত সূত্র জানায়, প্রায় এক ঘণ্টা যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালত ১৪ আগস্ট মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।২০০৫ সালের ১৭ নভেম্বর দৈনিক সমকাল পত্রিকার ফরিদপুরের ব্যুরোপ্রধান গৌতম দাসকে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা নিজ কার্যালয়ে শ্বাসরোধে হত্যা করে।