আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগের চার সমর্থককে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।
গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোসাম্মৎ কামরুন নাহার আদালতে ২৩ জন আসামির মধ্যে চারজন আসামির পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক সম্পন্ন করেছেন। যুক্তিতর্ক উপস্থাপনকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আজ সোমবার অপর সাত আসামির আইনজীবীরা যুক্তিতর্ক করবেন। এর আগে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) জাসমিন আহম্মেদ সাংবাদিকদের বলেন, জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন নাহারের আদালতে গতকাল চার আসামির আইনজীবীর যুক্তিতর্ক সম্পন্ন হয়।
২০০২ সালের ১২ মার্চ সকালে তৎকালীন বিএনপি সরকারের আমলে আওয়ামী লীগের সমর্থক বারেক ও তাঁর ফুফাতো ভাই বাদল, ওমর ফারুক এবং কবীরকে হত্যা করা হয়।