বিশ্বজিৎ দাস হত্যা মামলায় কারাগারে আটক সাত আসামির পক্ষে যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। আজ বুধবার বাকি ১৪ আসামির পক্ষে শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক এই তারিখ ধার্য করেন।
এর আগে ২৭ নভেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে। গতকাল আসামি রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, রাশেদুজ্জামান, কাইয়ুম, কিবরিয়া, এমদাদ ও সাইফুল ইসলামের পক্ষে যুক্তিতর্ক শেষ হয়েছে।
গত ৫ মার্চ এ মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২১ কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি। অভিযোগপত্রভুক্ত ২১ আসামির মধ্যে আটজন কারাগারে আটক আছেন। বাকি ১৩ জন প্রথম থেকেই পলাতক রয়েছেন।
গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলার সময় বাহাদুর শাহ পার্কের কাছে ছাত্রলীগের নেতা-কর্মীরা দর্জি দোকানের কর্মী বিশ্বজিেক কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন।