আসামির আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলস্টেশনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গতকাল শুক্রবার মামলার আসামি জাহাঙ্গীর আলম (২২) আত্মহত্যা করেছেন। দুপুরে সান্তাহার থেকে দিনাজপুরগামী সেভেন আপ মেইল ট্রেন বামনডাঙ্গা স্টেশন অতিক্রমের সময় স্টেশনের উত্তর পাশে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। জাহাঙ্গীর উপজেলার রামভদ্র খানাবাড়ি গ্রামের আকবর আলীর ছেলে। গাইবান্ধা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আনোয়ারুল ইসলাম বলেন, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি।