আসামির কাছ থেকে রেডিও, মুঠোফোন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতে হাজির করার সময় ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি হোসেইন আহম্মেদ ওরফে তামিমের কাছ থেকে একটি মুঠোফোন, রেডিওসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে গতকাল মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিশেষ এজলাসে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আদালত সূত্র জানায়, সকালে বিচারকাজ শুরুর আগ দিয়ে কারাগার থেকে আনা আসামিদের আদালতে হাজির করা হয়। আদালতে প্রবেশপথে তামিমের হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে একটি রেডিও, রেত, কাঁচি, কালো কাপড় এবং একটি কোর্ট ফাইলের ভেতর থেকে একটি মুঠোফোন, ব্যাটারি, হেডফোন, রাউটার, চার্জার, চুম্বক ও কয়েকটি সিম কার্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় চকবাজার থানায় তামিমের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তামিম এ মামলার প্রধান আসামি জঙ্গিনেতা মুফতি হান্নানের ঘনিষ্ঠ ছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁকে নরসিংদীর পলাশ থানা এলাকা থেকে গ্রেনেডসহ গ্রেপ্তার করা হয়।