আসামির গলাকাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার উত্তর ধামারণ গ্রামে গত শনিবার নিজ বাড়ি থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে সন্দেহ করছে তাঁর পরিবার।
নিহত ব্যক্তির নাম মো. দিপু। বাবার নাম শামসুল হক। নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গতকাল রোববার বলেন, দিপুর বিরুদ্ধে ফতুল্লা থানায় অপহরণ, সন্ত্রাস ও চাঁদাবাজির কয়েকটি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
এ ঘটনায় শনিবার রাতেই দিপুর ভাই এমদাদুল হক বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় মামলা করেছেন।
এজাহারে বলা হয়, দিপুকে হত্যার পেছনে তাঁর চাচা ও চাচাতো ভাইদের সন্দেহ করা হয়েছে। জমি নিয়ে বিরোধের কারণে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।
পুলিশ সূত্র জানায়, দিপুর পৈতৃক বাড়ি উত্তর ধামারণ গ্রামে হলেও তিনি ছোট থেকেই নারায়ণগঞ্জের গাবতলী এলাকায় থাকতেন। সেখানে তাঁদের একটি বাড়ি রয়েছে। দিপু নারায়ণগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে গ্রামের বাড়িতে আত্মগোপন করে থাকতেন।