আসামির চম্পট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালতের হাজত থেকে আলী আকবর নামের মাদক মামলার এক আসামি পালিয়ে গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। আদালত সূত্রে জানা গেছে, পতেঙ্গা থানা পুলিশ গত রোববার একটি মাদক মামলায় আলী আকবরকে গ্রেপ্তার করে। গতকাল আদালতে হাজির করার জন্য তাঁকে এজলাসের পাশের হাজতকক্ষে রাখা হয়। সেখান থেকে তিনি পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান।