প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুকুর লেলিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যার অভিযোগে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত আছে। গতকাল বৃহস্পতিবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলামের আদালতে আসামি শাহ সেলিমের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে আদালত আগামী বুধবার মামলার পরবর্তী দিন ধার্য করেন।
চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী বলেন, আসামি শাহ সেলিমের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপনকালে আদালতকে জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিমাদ্রী ঘটনার বর্ণনা দিয়ে যে জবানবন্দি দেন, তাতে শাহ সেলিমের নাম নেই।
২০১২ সালের ২৭ এপ্রিল পাঁচলাইশের একটি বাড়িতে কুকুর লেলিয়ে দিয়ে হিমাদ্রীকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। পরে ঢাকার একটি হাসপাতালে মারা যায় সে।