প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পুলিশের হেফাজত থেকে মোহাম্মদ দুলাল (৩০) নামের একটি চুরির মামলার আসামি পালিয়ে গেলেও এক দিনেও তাঁর খোঁজ পায়নি পুলিশ। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় পুলিশের পক্ষ থেকে গত মঙ্গলবার রাতে মামলা দায়ের করা হয়েছে। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, পালিয়ে যাওয়া বন্দর থানার মামলার আসামি দুলালকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। নগরের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘বন্দর থানার একটি সুতা চুরির মামলায় দুলালকে গ্রেপ্তার করে মঙ্গলবার চট্টগ্রাম আদালতে পাঠানো হয়। তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পরে শুনেছি প্রিজন ভ্যানে তোলার সময় পালিয়ে যান দুলাল।’