আসামির পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে রিমান্ডে থাকা অবস্থায় পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ ডাকাতি মামলার আসামি আল-আমিন (২৪) পালিয়ে গেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ জেলার আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদি গ্রামে তাঁকে নিয়ে অন্য আসামিদের ধরতে এলে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, আল-আমিনকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।