আসামির পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়ে ডান্ডাবেরি, হাতে হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে সাগর (২৯) নামের একাধিক মামলার আসামি পালিয়ে গেছেন। গত মঙ্গলবার দুপুরে আদালত থেকে তাঁকে একটি ভ্যানযোগে জেলখানায় নেওয়ার পথে নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের আবদুল মান্নানের চাতালের কাছে তিনি পালিয়ে যান। নড়াইলের জেলার এনামুল কবির জানান, সাগরের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এ ঘটনায় দুজন পুলিশ কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত ও তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।