আসামির পলায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকার সেরকান্দি ওয়ার্ডে গতকাল শুক্রবার আসামি সাগর আলী (৩২) পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে গেছেন। সাগর আলী সেরকান্দি এলাকার বিপুল জোয়ার্দারের ছেলে।কুমারখালী থানা সূত্রে জানা গেছে, গতকাল সকালে সেরকান্দি এলাকায় জমিজমা নিয়ে স্থানীয় মনিরুজ্জামান ও সাগর আলীর সঙ্গে মারামারি হয়। এ ঘটনায় মনিরুজ্জামন হাতে আঘাত পেলে তাঁকে কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মনিরুজ্জামান থানায় মামলা করেন। দুপুরের দিকে কুমারখালী থানার এসআই জহির উদ্দিন সেরকান্দি এলাকায় অভিযান চালিয়ে সাগরকে আটক করে তাঁর হাতে হাতকড়া পরান। একপর্যায়ে সুযোগ বুঝে সাগর তাঁর হাতে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে যান।কুমারখালী থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ‘জহির অসুস্থ। তাঁর হাতে কামড় দিয়ে আসামি সাগর পালিয়েছেন।’