আসামির পলায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে নেওয়ার সময় বিজয়নগর থানার পুলিশের হাত থেকে গতকাল সোমবার এক আসামি পালিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মারামারির ঘটনায় গত রোববার পুলিশ উপজেলার ছতুরপুর এলাকা থেকে সদর উপজেলার চান্দি গ্রামের শাকিল আহমেদকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে দুই কনস্টেবল তাঁকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে আদালতের উদ্দেশে রওনা হন। বেলা সাড়ে তিনটায় অটোরিকশাটি সরাইল বিশ্বরোড এলাকায় পৌঁছালে আসামি শাকিল গাড়ি থেকে লাফ দিয়ে নেমে দৌড়ে পালিয়ে যান। বিজয়নগর থানার ওসি রসুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।