আসামির ফাঁসির আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বারে শিশু আলাউদ্দিন হত্যা মামলায় মো. তোফায়েল নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ আর মাছউদ এ রায় দেন।আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১০ সালের ৩০ জানুয়ারি সকাল ১০টার দিকে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র আলাউদ্দিন স্কুলের উদ্দেশে বের হয়ে আর ফিরে আসেনি। সে দেবীদ্বার উপজেলার জয়পুর গ্রামের আ. ছালামের ছেলে। ওই দিন সন্ধ্যায় অজ্ঞাতনামা ফোন থেকে আলাউদ্দিনের মায়ের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ৩ ফেব্রুয়ারি একই গ্রামের নায়েব আলীর পুকুরের পশ্চিম পাড়ে ডোবায় আলাউদ্দিনের গলিত লাশ পাওয়া যায়।