আসামির বাড়িতে বাদীপক্ষের হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি হত্যা মামলার আসামির বাড়িতে গত সোমবার রাতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। হামলায় মামলার আসামি বাবুল মিয়া আহত হয়েছেন। মামলার বাদীপক্ষ এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।বন্দর থানার ওসি আকতার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে।