আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তারকৃত চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটীঝাপাইপাড়া গ্রামের ইউসুফ আলী (২৪) নামের এক ব্যক্তি গতকাল মঙ্গলবার সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সদর থানার এসআই মনির হোসেন বলেন, গত সোমবার বিকেলে তাঁর নেতৃত্বে ইউসুফ আলীকে পাঁচ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। এ সময় হাতে থাকা সাত-আটটি ইয়াবা বড়ি খেয়ে ফেলেন ইউসুফ। অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার মারা যান তিনি। গত সোমবার রাতে তাঁর বিরুদ্ধে এক মাদক মামলা দায়ের হয়। এর আগে তাঁর বিরুদ্ধে আরও দুটি মাদক মামলা রয়েছে।