আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা জেলা কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রানা চৌধুরী (৩৮) গতকাল শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রানা চৌধুরী গাইবান্ধা জেলা শহরের ভিএইড রোডের মমিনপাড়ার জোসেফ চৌধুরীর ছেলে। গাইবান্ধা জেলা কারাগার সূত্র জানায়, মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি রানা চৌধুরী দুই মাস ধরে কারাগারে আছেন। তিনি গত বৃহস্পতিবার রাতে বুকে ব্যথা অনুভব করেন। রাতেই কারা কর্তৃপক্ষ তাঁকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হলে ওই রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান।