আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক ব্যক্তি মারা গেছেন। তিনি হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মধ্যসাদী এলাকার ওমর আলী (৬২)। কারাগারের জ্যেষ্ঠ সুপার মো. মিজানুর রহমান বলেন, গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওমর আলী। তাঁকে প্রথমে কারা হাসপাতালে ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, ওমরকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। একটি খুনের মামলায় আদালত ২০০৯ সালে ওমরকে ফাঁসির দণ্ড দেন।