আসামির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে আদালতের হাজতখানায় গতকাল মঙ্গলবার মোশাররফ হোসেন ওরফে বাবু (৩৫) নামের এক আসামির রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি রংপুর শহরের পূর্ব খাসবাগ এলাকায়।অভিযোগ উঠেছে, পুলিশের প্রহারে মোশাররফের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, হাজতখানার শৌচাগারে তিনি আত্মহত্যা করেছেন।