আসামির স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে জোড়া হত্যা মামলায় গ্রেপ্তার জাহিদ হাসান ২৩ মার্চ বিকেলে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের কাছে দেওয়া জবানবন্দিতে হত্যা করার কথা স্বীকার করেছেন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য দেন।থানা সূত্রে জানা গেছে, জাহিদ হাসান জবানবন্দিতে জানান, নিহত জাহানারা (৩৮) ছিল তাঁর সৎমা এবং সুরাইয়া (৭) পালক বোন। তাঁর মা তাঁদের কাছ থেকে কিছুদিন আগে সামান্য চাল ধার নেন। এ নিয়ে মায়ের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া হয়। ১৮ মার্চ তাঁর মা এই চাল ফেরত দেন। এরপর স্ত্রী রাগ করে বাপের বাড়িতে চলে যান। ১৯ মার্চ বিকেলে তিনি তাঁর সৎমাকে ওই চাল ফেরত দিতে গেলে আবার ঝগড়া হয়। একপর্যায়ে জাহিদ সৎমাকে ধাক্কা দিলে তিনি ঘরের খাটের ওপর পড়ে যান। এ সময় খাটের ওপরে থাকা বালিশ দিয়ে মায়ের মুখ চেপে ধরলে তিনি মারা যান। পালক বোন সুরাইয়া তাঁকে টানাটানি করলে সুরাইয়াকে খাটের ওপর ফেলে মুখের ওপর বালিশ চেপে ধরলে সেও মারা যায়। জাহিদ আদালতে জবানবন্দিতে জানান, তিনি লোভের বশে মা-বোনকে মারেননি। একপর্যায়ে তিনি আদালতকে জানান, তাঁর ছোট বাচ্চা না থাকলে নিজেও আত্মহত্যা করতেন।