আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরে ব্যবসায়ী নুরুল আলমের (৩৫) ওপর হামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তাঁর পরিবার। আহত নুরুল আলমের স্ত্রী রওশন আরা জানান, মাত্র একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা বাইরে থাকায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।রওশন আরা গতকাল রোববার প্রথম আলোকে জানান, গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ব্যবসায়িক কাজ শেষে শহরের পশ্চিম মাইজদীর বাসায় ফিরছিলেন নুরুল। এ সময় স্থানীয় নূর মসজিদ এলাকায় সাত-আটজন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রওশন আরা জানান, ঘটনার ১০ দিন পর তাঁর স্বামী তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে সুধারাম থানায় মামলা করেন। কিন্তু এখন পর্যন্ত মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সুধারাম থানার এসআই এয়াছিন ফারুক বলেন, আসামিদের মধ্যে মো. সাহেদ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর আসামিরা বাদীকে হুমকি-ধমকি দিয়ে থাকলে তা লিখিতভাবে জানালে ব্যবস্থা নেওয়া হবে।