আসামিরা জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চর ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন হত্যা মামলার ২৩ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইফুর রহমান সিদ্দিক জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১৯ এপ্রিল বিজয়নগরে চেয়ারম্যানবাড়ি-সংলগ্ন এলাকায় দুই পক্ষের সংঘর্ষে আমির হোসেন নিহত হন। এ ঘটনায় গত ২০ এপ্রিল তাঁর বাবা আরজু মিয়া ৩৪ জনের বিরুদ্ধে বিজয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।