আসামে অবৈধভাবে আটক বাংলাদেশিকে ফেরত পাঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসামে অবৈধভাবে আটক এক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে এশিয়ার মানবাধিকার সংগঠন এএইচআরসি৷ সংগঠনটি এ বিষয়ে জাতিসংঘের কার্যকরী গ্রুপের কাছে একটি চিঠি পাঠিয়েছে৷
সম্প্রতি এক বিবৃতিতে এএইচআরসি জানায়, সুলতান আহমেদ (৬৫) নামের ওই বাংলাদেশিকে কারাগারে আটকে রাখা হয়েছে৷ তাঁকে দেশে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত৷ কিন্তু ওই নির্দেশ অমান্য করে তাঁকে গোয়ালপাড়ার কারাগার কর্তৃপক্ষ আটকে রেখেছে৷