আসামে কথিত বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের নাগরিক করার প্রতিশ্রুতি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসাম রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে ওই রাজ্যের কথিত বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এই প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ। আসামের গুয়াহাটিতে গতকাল সোমবার এক সভায় অমিত শাহ এ প্রতিশ্রুতি দেন বলে ভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়।
সভায় অমিত শাহ বলেন, ‘বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ ধর্মীয় সহিংসতার কারণে এখানে এসেছেন। আগামী বছরের নির্বাচনে জিতে বিজেপি ক্ষমতায় এলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে।’ এই ইস্যু নিয়েই আসামের আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি লড়বে—এ কথা জানান অমিত। গত বছরের মে মাসে বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রথম অমিত শাহ আসামে এসেছেন।