আসামে হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময়সংক্রান্ত ভারতীয় সংবিধান সংশোধনী বিল পাস হওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার আসাম রাজ্যে ১০ ঘণ্টার হরতাল পালিত হয়েছে। হরতালের ডাক দিয়েছিল আসামের আঞ্চলিক রাজনৈতিক দল অসম গণপরিষদ (অগপ)।
গতকাল সকাল ছয়টা থেকে শুরু হয় হরতাল, চলে বিকেল চারটা পর্যন্ত। বিজেপি ও ভারতের কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে অগপের সাধারণ সম্পাদক কমলাকান্ত কলিতা এক বিবৃতিতে বলেন, ‘ওই বিল পাসের মধ্য দিয়ে বিজেপি ও ভারত সরকার বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছে।’