আসামে 'জেএমবির ছয় জঙ্গি' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের পুলিশ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে জড়িত সন্দেহে আরও ছয় জঙ্গিকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে। এ নিয়ে সেখানে মোট ১০ জঙ্গিকে গ্রেপ্তার করা হলো। খবর বাসসের।
খবরে বলা হয়, ওই জঙ্গিদের মূল হোতার নাম ‘আশিক’। ধারণা করা হচ্ছে, তিনি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে জেএমবির কর্মকাণ্ডে ঘনিষ্ঠভাবে যুক্ত। আসামের গোয়ালপাড়া জেলা থেকে দুজন এবং চিরাঙের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি রাইফেল ও কয়েকটি ছোটখাটো অস্ত্রও উদ্ধার করা হয়।