আসামের তিন বন্দিশিবিরে ৭৬ 'বাংলাদেশি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসাম রাজ্যের স্বরাষ্ট্রসচিব এল এস চাংসান বলেছেন, সেখানকার তিনটি বন্দিশিবিরে ৭৬ জন ‘বাংলাদেশি’ আছেন। রাজ্যের ফরেনারস ট্রাইব্যুনাল ওই ‘বাংলাদেশিদের’ অবৈধ অভিবাসী ঘোষণা করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
চাংসান জানান, আসামের গোয়ালপাড়া, শিলচর ও কোকরাঝাড়ে তিনটি বন্দিশিবিরে মোট ১৮০ জনকে রাখা হয়েছে। পাসপোর্ট আইন লঙ্ঘন ও ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও অবস্থান করা এবং আদালত অবৈধ অভিবাসী হিসেবে ঘোষণা দেওয়ায় ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। তিনি জানান, এই ব্যক্তিদের মধ্যে আদালত ঘোষিত ‘বাংলাদেশি অবৈধ অভিবাসী’ ৭৬ জন।
আসামের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নবিষয়ক মন্ত্রী রাকিবুল হুসাইন গত সোমবার রাজ্য পার্লামেন্টকে জানান, গোয়ালপাড়ায় ৯৮, শিলচরে ৩৮ ও কোকরাঝাড়ে ৪৪ জন বন্দী আছেন। এঁদের মধ্যে ৪৫ জন হিন্দু বাঙালি। তিনি আরও জানান, মোট বন্দীর মধ্যে ৪৪ জন নারী।