আসামের বাংলাভাষী 'অবৈধ' অভিবাসীদের উলফার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) বাংলাদেশ থেকে আসা ‘অবৈধ’ অভিবাসীদের বিরুদ্ধে অস্ত্র ধরার হুমকি দিয়েছে। খবর বিবিসি বাংলার।

পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উলফার যে অংশটি সরকারের সঙ্গে শান্তি আলোচনার বিরোধিতা করছে, তাদের মুখপত্র স্বাধীনতা-এর সাম্প্রতিকতম সংখ্যায় এই হুমকি দেওয়া হয়েছে।

পত্রিকাটির সম্পাদকীয়তে লেখা হয়েছে, হিন্দু বা মুসলমান—কোনো অনুপ্রবেশকারীকেই© উলফা মেনে নেবে না। আর এ রক্তপাতের জন্য দায়ী থাকবে বিজেপি ও কংগ্রেস। সমস্ত কথিত অবৈধ বিদেশিদের বিরুদ্ধেই অস্ত্র ধরবে উলফা।

স্বাধীনতার সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, একদিকে বিজেপি যেমন বাংলাদেশ থেকে আগত হিন্দুদের শরণার্থী বলে স্বীকৃতি দেওয়ার কথা বলছে, অন্যদিকে আসামের কংগ্রেসি মুখ্যমন্ত্রী তরুণ গগৈও বাংলাদেশ থেকে আসা মুসলমানদের নিয়ে রাজনীতি করছেন। দুটি দলই ভোটব্যাংকের কথা ভেবে এটাকে প্রশ্রয় দিচ্ছে।

 উলফার মতে, বাংলাদেশ, নেপাল, ভুটান বা মিয়ানমার—সব দেশ থেকেই আসামে আসা অবৈধ©বসবাসকারীর বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার সময় এসে গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি আসাম সরকার কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব দিয়েছে, যেসব হিন্দু একাত্তরের পর বাংলাদেশ থেকে চলে এসেছেন, তাঁদের যেন আশ্রয় দেওয়া হয়। আর এই সুযোগটাকেই উলফা কাজে লাগাতে চাইছে।