আসিফ নজরুলকে আদালতে তলবের ঘটনায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলকে হাইকোর্টে তলবের খবরে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন সাউথ এশিয়ানস হিউম্যান রাইটস (এসএএইচআর)। সমপ্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে তাঁর করা একটি মন্তব্যকে কেন্দ্র করে তাঁকে হাইকোর্টে তলব করা হয়।সংস্থার এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিককে চিন্তার স্বাধীনতা, বিবেক এবং কথা বলার মতো মৌলিক অধিকারের নিশ্চয়তা দিয়েছে। এ অধিকার চর্চা করতে গিয়ে কোনো মানুষ হুমকি বা শাস্তির মুখে পড়তে পারেন না।এসএএইচআরের পক্ষে চেয়ারপারসন হিনা জিলানি ও কো-চেয়ারপারসন নিমালকা ফার্নান্দো এই বিবৃতিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।