আসিফ নজরুলকে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার তাঁর মুঠোফোনে অপরিচিত একটি নম্বর থেকে কল করে হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেছেন। এ ঘটনায় ওই দিন বিকেলে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। আসিফ নজরুল জানান, বৃহস্পতিবার বেলা একটা ৪৮ মিনিটে মুঠোফোনের মাধ্যমে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁকে প্রাণনাশের হুমকি দেন। ‘তিনি সরকারের সমালোচনা করেন কেন?’—এমন প্রশ্ন করে তাঁকে টেলিভিশনের টক শোতে অংশ নিতে নিষেধ করা হয়। টক শোতে আর অংশ নিলে তাঁকে ‘গুলি করে মেরে ফেলা হবে’ বলে ওই ব্যক্তি হুমকি দেন।এ ব্যাপারে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এম এ জলিল গতকাল শুক্রবার রাতে প্রথম আলোকে জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায়নি।