আসিফ নজরুলকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলকে হাইকোর্টে তলব করা হয়েছে। ২২ মার্চ তাঁকে আদালতে হাজির হতে হবে।গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী নওশের আলী মোল্লা আবেদনকারী হয়ে রিট আবেদনটি করেন। আবেদনের পক্ষে তিনি শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান।ইয়াদিয়া জামান প্রথম আলোকে বলেন, বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের এক টকশোতে অগণতান্ত্রিক ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়ে ব্যাখ্যা জানাতে তাঁকে ২২ মার্চ আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।নওশের আলী প্রথম আলোকে বলেন, ১২ মার্চ বাংলাভিশনে একটি টকশোতে অংশ নিয়ে আসিফ নজরুল এক প্রশ্নের জবাবে তৃতীয় শক্তির কথা বলেন। এই বক্তব্য অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতা দখলে উসকানি দেওয়ার ও জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার শামিল। এ জন্য রিট আবেদনটি করা হয়। রুলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত।