প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেত্রী ও সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফীকে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন। গতকাল রাজধানীর পল্টন থানার পাঁচটি, মিরপুর থানার তিনটি ও লালবাগ থানার একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সৈয়দা আসিফা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করেন। সূত্র জানায়, চলতি বছরের ৫ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং পেট্রলবোমা হামলার অভিযোগে মামলাগুলো করে পুলিশ।