আসিফের প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজার মজার প্রশ্ন, বিখ্যাত প্রতিষ্ঠানের লোগো ও দর্শনীয় স্থনের ছবি নিয়ে কুইজ ধাঁচের পর্বটিতে শিক্ষার্থীদের আগ্রহ একটু বেশিই থাকে। এ পর্বে নির্দিষ্ট সময়ের মধ্যে চিত্র বা প্রশ্ন দেখে উত্তর করতে হয়। বগুড়ার আয়োজনে একে একে শিক্ষার্থীরা আসছে গেম খেলতে। একজনকে দেখে একটু খটকা লাগল। তার যে দুটি হাতই নেই! বললাম, তোমার যদি মাউস চালাতে সমস্যা হয়, তবে তুমি সঠিক উত্তরটি বলো, আমি ক্লিক করে দেব। কিন্তু সে দৃঢ় প্রত্যয়ী, ‘আমি নিয়মিত গেম খেলি। শুধু তাই নয়, হাতের ওপর বাহুর অংশটুকু দিয়ে সব কাজই স্বতঃস্ফূর্তভাবে করতে পারি।’ জন্মগত এ শারীরিক সমস্যাকে জয় করা শিক্ষার্থীর নাম আসিফ করিম। বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে পড়ছে অষ্টম শ্রেণিতে। আসিফ করিম বড় হয়ে দেশসেরা একজন প্রকৌশলী হতে চায়। নতুন কিছু জানা কিংবা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার দৌড়ে বন্ধুদের মধ্যে সে থাকে প্রথম সারিতে। ‘ আর ক্লাসের বন্ধুরাও খুব সাহায্য করে আমাকে’, বলে আসিফ করিম।