আসুন, কামালকে বাঁচাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামাল হোসেন। বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিকস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি ব্ল্যাড ক্যানসারে আক্রান্ত। তাঁর বাবা আবুল হোসেন একজন দিনমজুর। তিনি টাকার অভাবে তাঁর ছেলের চিকিৎসা করাতে পারছেন না। কামাল বাড়িতে বসে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব, কামালকে উন্নত চিকিৎসা জন্য বিদেশে পাঠানো দরকার। কিন্তু এ জন্য অনেক টাকা প্রয়োজন। কিন্তু তাঁর দরিদ্র বাবার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই আবুল হোসেন তাঁর ছেলের চিকিৎসার জন্য সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আবুল হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৭২৫২, সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখা, বরগুনা। নিজস্ব প্রতিবেদক, বরগুনা।