আসুন তাসিনকে বাঁচাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ জিলা স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে মো. তাসিন করিম। এ মুহূর্তে তার কলেজের ক্লাস ও লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকার কথা। কিন্তু ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে সে এখন মৃত্যুর পথযাত্রী। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখনই তাকে বোনম্যারো ট্রান্সপ্লান্টের জন্য বিদেশে নিয়ে যেতে হবে। এ জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা। কিন্তু তার পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তার চিকিৎসার জন্য সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মোছা. খোরশেদা খানম, সঞ্চয়ী হিসাব নম্বর: ৯০৬০, জনতা ব্যাংক, নতুন বাজার শাখা, ময়মনসিংহ। মুঠোফোন: ০১৬৭২৪০০০৬৩। বিজ্ঞপ্তি।