শিশু সুমাইয়া আজম পারমিতা নয় মাস ধরে রক্তের জটিল রোগ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত। তার সমবয়সীরা যখন স্বভাবসুলভ দুরন্তপনায় মাতামাতি করে, বিরস মুখে সে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখে। আর ভাবে, কবে আবার স্বাভাবিক জীবনে যে ফিরে যেতে পারবে, কবে বুক ভরে নিতে পারবে জীবনের টাটকা ঘ্রাণ। কিন্তু তার সে আশা যেন মিলিয়ে যেতে বসেছে। চিকিত্সকেরা তার অস্থিমজ্জা প্রতিস্থাপন করার পরামর্শ দিয়েছেন। এ ছাড়া তার সুস্থ হয়ে ওঠার কোনো উপায় নেই। এতে লাগবে ২০ লাখ টাকা। কিন্তু এত টাকা তার মা-বাবার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। দেশের বিত্তবানেরা যদি এখন এ শিশুটির দিকে মানবতার হাত বাড়িয়ে দেন, তাহলে আবার সে অন্য ১০টি শিশুর মতোই ফিরে যেতে পারবে নিজের হাসি-আনন্দে ভরা ভুবনে। আসুন না, একটু সহযোগিতা করুন ওকে। সাহায্য পাঠানোর ঠিকানা: তাবাসসুম হক, সঞ্চয়ী হিসাব নম্বর-১১৪২৩, জনতা ব্যাংক, শ্যামলী শাখা, ঢাকা। ঝডওঋঞ: ঔঅঘইইউউঐ মোবাইল নম্বর: ০১৭২৪-৯৪৩৪৩৮। বিজ্ঞপ্তি।