আসে মিয়ানমার থেকে নিয়ন্ত্রণ করে রোহিঙ্গারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে টেকনাফ ও কক্সবাজার হয়ে ইয়াবা আসে চট্টগ্রামে। এরপর ছড়িয়ে পড়ে সারা দেশে।মিয়ানমারের ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা, ইয়াবা আনা, খুচরায় বিক্রিসহ পুরো প্রক্রিয়াটির নিয়ন্ত্রণ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের হাতেই। চট্টগ্রামে গত কয়েক মাসে আটক হওয়া ইয়াবার চালান ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে এমন তথ্যই পেয়েছে র্যা ব।বিভিন্ন অভিযানে অংশ নেওয়া র্যা ব-৭-এর একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানান, বাংলাদেশে প্রবেশ করা ইয়াবার সবগুলো চালানই আসে মিয়ানমার থেকে। চট্টগ্রাম নগরের কয়েক ধাপে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ইয়বার খুচরা বেচাকেনা চলে। গত শনিবার রাতে নগরের কোতোয়ালি থানাধীন এনায়েত বাজার এলাকার একটি বাড়ি থেকে আট হাজার ৬৩০টি ইয়াবা বড়িসহ ছয়জনকে গ্রেপ্তার করে র্যা ব-৭।তাদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা পরিবারের সদস্য। এর আগে গত মে মাসে র্যা ব-১ ও র্যা ব-৭ যৌথ অভিযান চালিয়ে দুই লাখ ৭০ হাজার ইয়াবা বড়িসহ আরেক ইয়াবা ব্যবসায়ী আবদুর রশিদ ওরফে কুলুকে গ্রেপ্তার করে। র্যা বের তদন্তে জানা গেছে, ওই চালানও মিয়ানমার থেকে আনা। আবদুর রশিদের গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া র্যা ব-৭-এর লে. কমান্ডার নূর উজ জামান প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে আসা প্রতিটি ইয়াবার চালানই মিয়ানমার থেকে আসে। চোরাচালান থেকে শুরু করে পুরো প্রক্রিয়ার সঙ্গে রোহিঙ্গারা যুক্ত। রশিদ গ্রেপ্তারের পর করা তদন্তে মিয়ানমারের ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে তাঁর যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। তাঁর আদি বাড়ি মিয়ানমারে।গত শনিবার রাতে গ্রেপ্তার রোহিঙ্গা পরিবারের পাঁচ সদস্য হলেন: আনোয়ারা বেগম (৪০), তাঁর দুই ভাই লিয়াকত (২৬) ও শফিক (৩০), আনোয়ারার ছেলে আজমল হক (২০) ও ভগ্নিপতির বোন বেবি (১৮)।গ্রেপ্তার অন্য ব্যক্তির নাম আবুল কাশেম (২৮)। তিনি আনোয়ারার প্রতিবেশী। গতকাল রোববার নগরের পতেঙ্গায় র্যা ব-৭ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনোয়ারা প্রথম আলোর কাছে স্বীকার করেন যে তাঁর বাবা-মা মিয়ানমারের বাসিন্দা ছিলেন। শৈশবে মা-বাবার সঙ্গে তিনি চট্টগ্রামে আসেন। তাঁর স্বামী চীন-প্রবাসী।তবে বর্তমানে মিয়ানমারের কারও সঙ্গে তাঁর যোগাযোগ নেই বলে দাবি আনোয়ারার। আনোয়ারা প্রথম আলোকে বলেন, ‘ভগ্নিপতি মাসুদ একটি প্যাকেট রাখতে দিয়ে চলে যায়। পরে এক অপরিচিত লোকসহ প্যাকেটটি নিতে আসে। তখন ওই লোকটি আমাকে জাপটে ধরে প্যাকেটটি নিয়ে নেয়। সুযোগ বুঝে মাসুদ পালিয়ে যায়।’ র্যা ব-৭-এর উপপরিচালক মেজর রকিবুল আমিন বলেন, ‘আনোয়ারা এই চক্রের মূল হোতা।তার স্বামী চীনে থাকার কথা বললেও সম্ভবত সে মিয়ানমারেই থাকে। আনোয়ারাই মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করে চালান আনে। পরে টেকনাফ থেকে কেউ ইয়াবা চট্টগ্রামে পৌঁছে দেয়। নগরের কয়েক ধাপের বিপণনব্যবস্থার মাধ্যমে খুচরায় এসব ইয়াবা বিক্রি করা হয়। খুচরা বিক্রেতারা অন্য পেশার আড়ালে ইয়বা বিক্রি করে।’বাড়ির মালিকের বক্তব্য: গত শনিবার রাতে নগরের এনায়েত বাজার এলাকার একটি বাড়ি থেকে র্যা ব ইয়াবা বড়ি উদ্ধার করে। বাড়ির আসল মালিক নুরুল হক। পরিবার-পরিজন নিয়ে তিনি অন্য একটি বাড়িতে থাকেন।নুরুল হক এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমাদের ভাড়াটেরা ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িত থাকলে আইন নিজের গতিতে চলবে। তবে এনায়েত বাজারের ভাড়াটেরা আমাদের বাড়িতে কী করে, সেটা আমাদের জানা নেই। কারণ আমরা অন্য বাড়িতে থাকি। অভিযানের পর জানতে পেরেছি, এনায়েত বাজারের বাড়িতে ইয়বা বড়ি পাওয়া গেছে।’