আস্তানায় এলাকাবাসীর আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা উপজেলার বর্ণি গ্রামে মাদকসেবীদের একটি আস্তানা স্থানীয় বাসিন্দারা জ্বালিয়ে দিয়েছে। গত শুক্রবার বিকেলে এলাকার অর্ধশতাধিক লোক সেখানে আগুন ধরিয়ে দেয়।উপজেলার সুকপুকুর ইউনিয়ন পরিষদের সদস্য মঈনুদ্দিন জানান, বর্ণি গ্রামের আতিয়ার রহমানের আম-কাঁঠালের বাগানের ভেতরে একটি ছাপরা ঘরে দুই মাস ধরে কিছু লোক গাঁজা-তাড়িসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করত। একপর্যায়ে স্থানীয় বেশ কিছু যুবকও সেখানে যোগ দেয়। এতে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি বলেন, ‘সেখান থেকে মাদকের আস্তানা সরানোর জন্য বহুবার আতিয়ার রহমানকে অনুরোধ করেছি, কিন্তু তাতে কাজ হয়নি। শুক্রবার বিকেলে লোকজন ক্ষুব্ধ হয়ে ওই ঘরটি জ্বালিয়ে দিয়েছে।’সুকপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়া বলেন, ‘ওই দিন সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ভূরিভোজ এবং মাদকের আসর জমানোর কথা ছিল। বিকেল থেকে সেই আসরের আয়োজন চলছিল। গ্রামের লোকজন আমাকে বিষয়টি জানালে আমি আতিয়ার রহমানকে ডেকে এসব অসামাজিক কাজ বন্ধ করতে বলি। কিন্তু তিনি তা না করে বরং উগ্র আচরণ করেন। বিকেলেই এলাকাবাসী ওই আস্তানা পুড়িয়ে দেয়।’এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও আতিয়ার রহমানকে পাওয়া যায়নি।