আস্থাহীনতার রাজনীতি বন্ধে স্থায়ী সমাধান চায় ঐক্য ন্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে যে আস্থাহীনতার সংস্কৃতি বিরাজ করছে, তা স্থায়ীভাবে বন্ধে সমঝোতার তাগিদ দিয়েছে ঐক্য ন্যাপ।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট মিলনায়তনে ঐক্য ন্যাপের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় সভাপতি পঙ্কজ ভট্টাচার্য এ আহ্বান জানান। এ লক্ষ্যে আগামী নির্বাচনকালীন সরকার ও স্বাধীন নির্বাচন কমিশন গঠনে সব দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পঙ্কজ ভট্টাচার্য অভিযোগ করেন, ‘জামায়াত-শিবির চক্রসহ’ বিএনপি বাংলাদেশকে অকার্যকর ও তালেবানি রাষ্ট্রে পরিণত করতে যুদ্ধ ঘোষণা করেছে। সভায় ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেকসহ দলের কেন্দ্রীয় কমিটির নেতারা বক্তব্য দেন।