আহছানউল্লাহ ইউনিভার্সিটিতে 'চাকরি মেলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁওয়ে আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজ শনিবার দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা এর আয়োজন করেছেন। এনভয় টেক্সটাইল, ইনফিনিটি মেগা মল, রানার অটোমোবাইলস, বেঙ্গল গ্রুপ, র্যাং গস গ্রুপসহ দেশি ও বহুজাতিক কোম্পানি এই মেলায় অংশ নেবে। এটি সবার জন্য উন্মুক্ত। যেকোনো বিভাগের শিক্ষার্থী তাঁদের বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিতে জীবনবৃত্তান্ত জমা দিতে পারবেন। বিজ্ঞপ্তি।