আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে দুই স্কুলছাত্র সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে। তারা দুজনই উপজেলা সদরের সফিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। বিদ্যালয়ের টিফিনের সময় বাড়ি যাওয়ার পথে টিঅ্যান্ডটি মোড়ে নওগাঁগামী পল্লী বিদ্যুতের সরঞ্জামবাহী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় তারা আহত হয়। ধামইরহাট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।