আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের মান্দারী বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইন্ডিপেনডেন্ট টিভি ও মানবজমিনপত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আব্বাছ হোসেন ও ক্যামেরাপারসন গোবিন্দ সাহা আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালন করে চন্দ্রগঞ্জ এলাকা থেকে লক্ষ্মীপুর শহরের আসার পথে মান্দারী বাজার এলাকায় সিএনজিকে পাশ কেটে যাওয়ার সময় মোটর সাইকেলের এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।