আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। তার নাম সুমি আক্তার। সুমি আমড়াতলা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ও উপজেলার পশ্চিম আমড়াতলা গ্রামের আবুল কালাম খানের মেয়ে। স্থানীয় আমড়াতলা বাজারে গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মাসুদ হাওলাদারসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সুমি বিদ্যালয়ে যাওয়ার পথে একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এ সময় স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক লিংকন অধিকারী বলেন, সুমির ডান পায়ের একটি হাড় এবং দুটি দাঁত ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।