আহত আনসার সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমায় সহকর্মীর গুলিতে আহত আনসার সদস্য বাচ্চু মিয়া (৩২) মারা গেছেন। গত রোববার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত রোববার দুপুর একটার দিকে দক্ষিণ সুরমা উপজেলার স্টেশন রোডের জনতা ব্যাংক শাখায় বাচ্চু মিয়া সহকর্মীর গুলিতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। তাঁকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি রোববার রাত ১১টার দিকে মারা যান। এ ঘটনায় পুলিশ বাচ্চুর সহকর্মী আনসার সদস্য হাফিজ উদ্দিন ও তাহের উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। যে রাইফেলের গুলিতে বাচ্চু নিহত হন, সেটি জব্দ করা হয়েছে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ নাসির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।