প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে রানা প্লাজা ধসে আহত পোশাকশ্রমিক সুমন চন্দ চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোররাতে মারা গেছেন। তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ নিয়ে রানা প্লাজা ধসের ঘটনায় নিহত লোকের সংখ্যা এক হাজার ১৩০ জনে দাঁড়াল।
জানা যায়, সুমন রানা প্লাজার নিউ ওয়েভ বটমস নামের পোশাক কারখানায় কাজ করতেন। গত ২৪ এপ্রিল ওই ভবনধসে তিনি গুরুতর আহত হন। সর্বশেষ তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে।
বিকেলে বিজিএমইএর অতিরিক্ত সচিব মো. জগলুল হায়দার প্রথম আলোকে বলেন, গতকাল ভোররাতে সুমন মারা গেছেন। ইতিমধ্যে বিজিএমইএর নিজস্ব ব্যবস্থাপনায় তাঁর লাশ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।