আহত আরেক সাংবাদিককে ঢাকায় পাঠানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে শিক্ষানবিশ চিকিৎসকদের হামলায় আহত চ্যানেল ২৪-এর ক্যামেরাপারসন আবু রায়হানকে আজ বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে।

রায়হান রাজশাহীতে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় পাঠানো হচ্ছে।

গত রোববার রাতে রাজশাহী মেডিকেলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ১০ সাংবাদিক সেখানকার শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার শিকার হন। এ সময় সাংবাদিকদের পাঁচটি ক্যামেরা ভাঙচুর করা হয়। ঘটনার পর আহত সাংবাদিক তারেক মাহমুদকে ওই দিন রাতেই ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।