আহত আলোকচিত্র সাংবাদিকের বাসায় কারা কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারারক্ষীদের হামলায় আহত তিন আলোকচিত্র সাংবাদিকের সঙ্গে গত বুধবার রাতে দেখা করে কারাগারের মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) তৌহিদুল ইসলামের নেতৃত্বে কর্মকর্তাদের একটি দল।

২১ জুলাই কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের বাইরে পেশাগত দায়িত্ব পালনকালে কারারক্ষীদের হামলায় প্রথম আলোর ফটোসাংবাদিক আনিস মাহমুদ, ফোকাস বাংলার শহিদুল ইসলাম এবং যুগভেরী পত্রিকার মামুন হোসেন আহত হন।

কারা কর্মকর্তা তৌহিদুল ইসলামের নেতৃত্বে কারা কর্তৃপক্ষের একটি দল গত বুধবার রাতে আনিস মাহমুদের বাসায় যান। তাঁরা সেখানে যাওয়ার পর অন্য দুজনকেও সেখানে ডেকে আনা হয়। এ সময় কারা কর্মকর্তারা তিন আলোকচিত্র সাংবাদিকের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। সাংবাদিকেরা ক্যামেরা ভাঙচুর করা ও ছিনিয়ে নেওয়ার প্রসঙ্গ তুললে কর্মকর্তারা ক্ষতিপূরণের আশ্বাস দেন।

আহত ফটোসাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে কারা কর্মকর্তাদের মধ্যে ছিলেন ওই ঘটনা তদন্তের জন্য গঠিত কমিটির সদস্য ময়মনসিংহ কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আবদুল জলিল এবং ঢাকার কাশিমপুর কারাগারের জেলার দেওয়ান তারিকুল ইসলাম। সাংবাদিকদের মধ্যে ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ইকবাল মনসুর, সাধারণ সম্পাদক আশকার আমীন রাব্বি ও নির্বাহী সদস্য হুমায়ুন কবির লিটন।